Saturday, November 19, 2016

Liked on YouTube: Osthir Super moon ।। না দেখলে দেখুন । আবার দেখা যাবে ২০৩৪ সালে

Osthir Super moon ।। না দেখলে দেখুন । আবার দেখা যাবে ২০৩৪ সালে
অপরূপ বিশাল চাঁদ গতকাল রাতের আকাশে জ্বলজ্বল করে আলো ছড়িয়েছে। একে বলা হয় ‘সুপার মুন’। গত সত্তর বছরের মধ্যে পৃথিবীর কাছাকাছি এত বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যায়নি। আজ সন্ধ্যায়ও এই সুপার মুন দৃশ্যমান থাকবে। তবে তা গতকালের চেয়ে সামান্য ছোট দেখা যাবে। রাতের আকাশে চাঁদের সৌন্দর্যপিপাসু মানুষের জন্য গতকাল ছিল বিশেষ রাত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষ চাঁদের এমন অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। তবে এই সুপার মুন সবচেয়ে ভালোভাবে দেখতে পেয়েছেন উত্তর আমেরিকার মানুষ। চাঁদের এ রকম উজ্জ্বলতম রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। এরপর চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা গেছে। সে সঙ্গে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখিয়েছে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে। সুপার মুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপার মুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। মহাজাগতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এ ঘটনা পর্যবেক্ষণের জন্য মুখিয়ে ছিলেন জ্যোতির্বিদরা। তাদের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ পৃথিবীর নিকটতম স্থানে এলেই সুপার মুন দেখা যায়। প্রদক্ষিণরত চাঁদটি নিজের কক্ষপথে পৃথিবীর যত কাছে, ততই বেশি উজ্জ্বল ও বড় আকারে দৃশ্যমান হয়। ডিম্বাকার কক্ষপথের কারণে চাঁদের আকৃতি একেক সময় একেক রকম দেখায়। জ্যোতির্বিদদের মতে, ১৯৪৮ সালের পর পৃথিবীর এতটা কাছে এলো চাঁদ। সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। গতকাল সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যায়। If you get more video then visit our web site : Our social Activities : Youtube: http://www.youtube.com/c/Mytubeamarchannel Facebook Group ------------------------ http://ift.tt/2esaeqR Facebook Page : http://ift.tt/2fg5mIg -------------------------- Google+ : http://ift.tt/2eZ2aNn --------------- Twitter : https://twitter.com/smshamimhossan

via YouTube http://youtu.be/1vsb76n1qQQ

No comments:

Post a Comment